ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

রমজান উপলক্ষে অ্যামাজনের ৫০% মূল্যছাড়

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ, ২০২৩,  4:31 PM

news image

পবিত্র রমজান উপলক্ষে ৫০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন। আজ ১১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত দুবাইয়ে এছাড় প্রযোজ্য। ১১ মার্চ প্রাইম মেম্বারদের জন্য চালু হবে এ অফার। সব ধরনের গ্রাহকদের জন্য এ অফার শুরু হবে ১২ মার্চ।অ্যামাজনের জিসিসি রিটেইল ডিরেক্টর স্টেফানো মার্তিনেল্লি জানান, এ অঞ্চলে বছরের সবচেয়ে আনন্দের ও তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে রমজান। গ্রাহকরা যাতে রমজানের প্রস্তুতি নিতে পারে, সেজন্য এ অফার নিয়ে হাজির হচ্ছি। তিনি আরও জানান, দান-খয়রাতের এ গুরুত্বপূর্ণ মাসে এমিরেটস রেড ক্রিসেন্ট ও ইউনিলিভারের সঙ্গে সহযোগিতায় নামতে পেরে আমরা কৃতজ্ঞ। রোজার প্রথম দিন থেকে ‘গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি’ নামে একটি উইশলিস্ট চালু করতে যাচ্ছে অ্যামাজন। এর মাধ্যমে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে এমিরেটস রেড ক্রিসেন্টের মাধ্যমে প্রয়োজনীয় পণ্যসামগ্রী দান করতে পারবে ক্রেতারা। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম